সিলেটে ৮ নির্মাণ শ্রমিক নিহতের ঘটনায় জামায়াতের শোক

স্টাফ রিপোর্টার

সিলেটে ৮ নির্মাণ শ্রমিক নিহতের ঘটনায় জামায়াতের শোক

সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের ভয়াবহ সংঘর্ষে ৮ নির্মাণ শ্রমিক নিহত এবং বহু শ্রমিক আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। রোববার গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় এসব কথা বলেন তিনি।

শোকবার্তায় তিনি বলেন, রোববার সকাল ৬টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের ভয়াবহ সংঘর্ষে ৮ নির্মাণশ্রমিক নিহত এবং বহু শ্রমিক আহত হওয়ার ঘটনা অত্যন্ত মর্মান্তিক।

বিজ্ঞাপন

জীবিকার তাগিদে কর্মস্থলে যাওয়ার পথে এভাবে একসঙ্গে এত শ্রমিকের প্রাণহানি এবং আহত হওয়ার ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক। এই দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের যে অপূরণীয় ক্ষতি হয়েছে।

আমি এই হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। একই সঙ্গে নিহতদের রূহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। নিহতদের শোকসন্তপ্ত পরিবার ও আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, দেশে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। এ ধরনের দুর্ঘটনা রোধে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, যানবাহনের ফিটনেস নিশ্চিত করা এবং চালকদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি।

দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে দ্রুত তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। পাশাপাশি আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার এবং নিহত ও আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

এলআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন