নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে দুই বন্ধুর মৃত্যু

নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে দুই বন্ধুর মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টায় মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

দুই বন্ধুর নাম তালাত মাহমুদ শুভ (১৯) ও আবদুল্লাহ আল ওমর (১৯)।

শুভ উপজেলার মিয়াপাড়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে এবং আবদুল্লাহ আল ওমর ফকিরপাড়া এলাকার প্রবাসী শেখ ফরিদের ছেলে।

জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১০টায় বারৈয়ারহাট বাজার থেকে নতুন মোটরসাইকেল ক্রয় করে বাড়ি ফেরার পথে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কে লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয়। ওমরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

নিহত শুভর ভাই ইমাম হোসেন ফরহাদ ও ওমরের মামা সাইদুল ইসলাম শাহীন জানান, তারা দুজন বন্ধু। পড়াশোনার পাশাপাশি স্থানীয় আবুতোরাব বাজারে একটি ল্যাবে চাকরি করত।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া গেট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় শুভ নামের একজন নিহতের খবর পেয়েছি। অপরজনের সঠিক খবর পাওয়া যায়নি। উভয় এলাকায় পুলিশের ফোর্স পাঠানো হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন