আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিরোধীদলীয় নেতার এপিএস হলেন নজরুল ইসলাম

আমার দেশ অনলাইন

বিরোধীদলীয় নেতার এপিএস হলেন নজরুল ইসলাম

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে মোহাম্মদ নজরুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে।

গতকাল সোমবার (৩০ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানের অভিপ্রায় অনুযায়ী তার সহকারী একান্ত সচিব পদে মোহাম্মদ নজরুল ইসলামকে চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ অনুযায়ী (৯ম গ্রেড) ২২০০০-৫৩০৬০/-টাকা বেতন স্কেলে নিয়োগ প্রদান করা হলো।

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা নজরুল ইসলামকে তার সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন