হবিগঞ্জ ও সিলেটে হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির মশাল মিছিল

হবিগঞ্জ ও সিলেটে হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির মশাল মিছিল

হবিগঞ্জে জাতীয় ছাত্রশক্তির নেতা আলিফ চৌধুরীর ওপর হামলায় তার চোখ ক্ষতিগ্রস্ত হওয়া এবং সিলেটসহ বিভিন্ন স্থানে দলীয় কর্মসূচিতে হামলার প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার রাতে রাজধানীর বাংলামোটর থেকে মশাল মিছিলটি বের হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

মিছিলে নেতৃত্ব দেন এনসিপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ও দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।

মিছিল থেকে ‘আলিফ চৌধুরীর চোখ ফিরিয়ে দে’ স্লোগান দেওয়া হয়। এ সময় হামলার জন্য বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দায়ী করেন এনসিপির নেতারা।

মশাল মিছিলে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন