দক্ষিণ ইরানের সিরিকের কাছে একটি বিয়ের অনুষ্ঠানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে চারজন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একটি শিশুও রয়েছে বলে জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট।
এই হামলাকে বেসামরিক নাগরিকদের ওপর হামলা বলে বর্ণনা করেছেন ইরানি কর্মকর্তারা।
অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে, হরমুজ প্রণালিতে নৌযানে ইরানের হামলার চেষ্টার জবাবে তাদের সর্বশেষ হামলায় বিমান-প্রতিরক্ষা কেন্দ্র, রাডার ব্যবস্থা, সামুদ্রিক সম্পদ এবং মাইন পাতার সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
প্রতিশোধ হিসেবে মধ্যপ্রাচ্ জুড়ে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে ইরান। বাহরাইন ও কুয়েত সম্ভাব্য হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছে। অন্যদিকে জর্ডান জানিয়েছে, তাদের আকাশসীমায় ছোড়া ১৩টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১০টি তারা প্রতিহত করেছে এবং বাকি তিনটি প্রত্যন্ত অঞ্চলে পড়েছে।
সূত্র: আল জাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


