পীরগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ১

পীরগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ১

রংপুরের পীরগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫০ পিস ইয়াবা ও ৫ হাজার ৪০০ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেটসহ সমরাজুল ইসলাম সোহেল (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাতে উপজেলার ছোট মির্জাপুর গ্রামে অভিযান চালায় মিঠাপুকুর সার্কেলের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. মতিয়ার রহমান বলেন, আটক ব্যক্তির পকেট থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার বাড়িতে থাকা একটি কাঠের বাক্সে তল্লাশি চালিয়ে ৫ হাজার ৪০০ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযান শেষে সমরাজুল ইসলাম সোহেলকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, আসামিকে আদালতে পাঠানো হচ্ছে। পরবর্তী তদন্ত কার্যক্রম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে করা হবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন