ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া এলাকায় একটি গাছ উপড়ে পড়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতায় গাছটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
বুধবার ভোর ৪টা ২০ মিনিটের দিকে রেস্টুরেন্ট ‘মিয়ামি পার্ক’-এর সামনে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়ার ভবেরচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফিরোজ মিয়া জানান, মহাসড়কের ওপর বিশাল গাছটি ভেঙে পড়ার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে রাস্তা থেকে গাছটি অপসারণ করেন।
গাছটি সরিয়ে নেওয়ার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুনরায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়। গাছ ভেঙে পড়ার ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

