ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা নিজ নিজ আসনে বৃহস্পতিবার ভোটগ্রহণ শুরু হওয়ার পরপরই ভোট দেবেন।
দলটির নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াছিন আরাফাত জানান, এনসিপির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম বাড্ডার ১৬২ নং এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজে সকালেই ভোট দেবেন। দলটির সদস্যসচিব ও রংপুর-৪ আসনের প্রার্থী আখতার হোসেন তার মাকে নিয়ে সকালে ভোট দেবেন ভায়েরহাট সেন্টার (টেপা মধুপুর) কাউনিয়া কেন্দ্রে।
এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সকাল ৯টায় নিউমার্কেটের গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন। দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ জোটের পঞ্চগড়-০১ আসনের প্রার্থী সারজিস আলম ভোট দেবেন পঞ্চগড়ের বামনকুমার রাখালদেবীহাট হাইস্কুল কেন্দ্রে।
নোয়াখালী-৬ আসনের প্রার্থী ও দলের সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সকাল ৮টায় হাতিয়ার বুড়িরচর শহীদ আলী আহমেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। দলটির যুগ্ম আহ্বায়ক ও নরসিংদী-২ আসনের প্রার্থী সারোয়ার তুষার সকাল সাড়ে ৭টায় ঘোড়াশাল পাইলট স্কুলে ভোট দেবেন।
ঢাকা-৯ আসনের প্রার্থী জাভেদ রাসিন সকাল সাড়ে ৮টায় মারকাজুল উলুম মাদরাসা, ৭১ নং ওয়ার্ড কেন্দ্রে ভোট দেবেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

