জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, থানার বাইরে বিএনপির অস্ত্রধারীদের টহল, ১৪৪ ধারার প্রয়োগ কোথায়?
বুধবার রাতে নাসীরুদ্দীন পাটওয়ারী ফেসবুক পোস্টে বলেছেন, থানার বাইরে বিএনপির অস্ত্রধারীদের টহল, ভেতরে মামলা দায়ের করতে এসেছিল এনসিপি। ১৪৪ ধারার প্রয়োগ কোথায়? এটা কোন প্লানের অংশ?
এদিকে মঙ্গলবার এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় বুধবার রাতে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০ জনকে আসামি করে মামলা করেছে এনসিপি।
দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, ‘রাজনীতি করলে ব্যানার খুলে রাজনীতি করুন, বিএনপি করুন।’ বুধবার হবিগঞ্জের সমাবেশে যাওয়ার পথে তাদের বাধা দেন পুলিশ সদস্যরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


