আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সংসদে দ্রুত সময়ের মধ্যে সংস্কার পরিষদ হবে: নাহিদ

স্টাফ রিপোর্টার

সংসদে দ্রুত সময়ের মধ্যে সংস্কার পরিষদ হবে: নাহিদ

জাতীয় নাগিরক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী সংসদে দ্রুত সময়ের মধ্যে সংস্কার পরিষদ হবে। অন্তর্বর্তী সরকার যত আইন পাশ করেছে, যে অধ্যাদেশ রয়েছে সেটাকে ইনডমিনিটি দেওয়া হবে। সংসদ সেটাকে অনুমোদন করবে প্রত্যাশা আমরা রাখছি।

শনিবার রাজধানীর ধানমন্ডিতে আবাহনী মাঠে দলটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদ বিলোপ করে গণতন্ত্রকে সম্পূর্ণভাবে প্রতিষ্ঠা করার জন্য যে সংস্কারের লড়াই, জুলাই সনদ বাস্তবায়নসহ গণভোটের গণরায় বাস্তবায়নের লড়াই আমরা চালিয়ে যাচ্ছি। ফ্যাসিবাদ বিলোপের জন্য বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ফ্যাসিস্টদের, গণহত্যাকারীদের বিচারের দাবিতে, গুমকারীদের বিচারের দাবিতে আমরা এখন সরব রয়েছি। আমাদের আজকের স্লোগান হচ্ছে বিপ্লব, বিকল্প, এবং বিনির্মাণ। আমরা মনে করি যে, বিপ্লবের শক্তি থেকে বিকল্প তৈরি হয়েছে, যে বিকল্প বাংলাদেশকে বিনির্মাণ করতে চায়। এনসিপির পথচলা এক বছর হলেও অনেক বড় প্রেক্ষাপট রয়েছে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সামনে স্থানীয় সরকার নির্বাচন দ্রুত হবে প্রত্যাশা করছি। সারাদেশে এনসিপি নেতাকর্মীদের প্রতি আহ্বান থাকবে আপনারা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেন। তৃণমূল সংগঠনকে আমরা শক্তিশালী গড়ে তুলতে চাই। এবারের নির্বাচনে ছয়টি আসন আমরা বিজয় লাভ করেছি, আমরা এতে সন্তুষ্ট নই। সামনের দিনগুলোতে আমাদের অর্জনকে আমরা বৃদ্ধি করবো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন