বড়াইবাড়ি দিবসে শহীদ বিডিআর জওয়ানদের স্মরণ এনসিপির

স্টাফ রিপোর্টার

বড়াইবাড়ি দিবসে শহীদ বিডিআর জওয়ানদের স্মরণ এনসিপির

কুড়িগ্রামের রৌমারি উপজেলার বড়াইবাড়ী গ্রামে ২০০১ সালের এই দিনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হামলায় জাতীয় নাগরিক পার্টি- শহীদ বিডিআর জওয়ানদের অবদান স্মরণ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার ঐতিহাসিক বড়াইবাড়ি দিবসকে যথাযথ শ্রদ্ধার সাথে স্মরণ করার কথা জানিয়ে এনসিপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০১ সালের এই দিনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বিনা উস্কানিতে সীমান্ত পিলার অতিক্রম করে কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার বড়াইবাড়ী গ্রামে অনুপ্রবেশ করে তাণ্ডব চালায়।

বিজ্ঞাপন

বিডিআর ক্যাম্প ও বড়াইবাড়ী গ্রাম দখলের এই অপচেষ্টা রুখে দেয় তৎকালীন বাংলাদেশ রাইফেলস ও সচেতন গ্রামবাসী। বিএসএফ বাংলাদেশের স্থাপনার দিকে উপর্যুপরি গুলি ছুঁড়ে, যার সাক্ষী হিসাবে এখনও দাঁড়িয়ে আছে বড়াইবাড়ী ক্যাম্প।

এতে আরও বলা হয়, বাংলাদেশ রাইফেলসের জওয়ানদের অদম্য সাহসী ভূমিকায় সেদিন অনুপ্রবেশকারী ও দখলদাররা শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়। দেশের তরে শহীদ হন নায়েক সুবেদার ওয়াহিদুজ্জামান, সিপাহী মাহফুজার রহমান ও সিপাহী আব্দুল কাদের। এনসিপি শহীদ বিডিআর জওয়ানদের আত্মার মাগফেরাত কামনা করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...