ছাত্রলীগের মতো ক্যাম্পাসে সন্ত্রাসের রাজত্ব দেখছি: আসিফ মাহমুদ

স্টাফ রিপোর্টার

ছাত্রলীগের মতো ক্যাম্পাসে সন্ত্রাসের রাজত্ব দেখছি: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টি- এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ যেভাবে ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল তার একটা চিত্র আমরা দেখতে পেয়েছি। আবারও ক্যাম্পাসগুলোতে মেধা এবং যোগ্যতার রাজনীতির বিপরীতে সন্ত্রাস এবং দখলদারির রাজনীতি ফিরে আসছে।

শুক্রবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আসিফ মাহমুদ বলেন, আমাদের লড়াই শেষ হয়নি, লড়াইটা আরও দীর্ঘায়িত হয়েছে। মেধা ও যোগ্যতার এই রাজনীতি প্রতিষ্ঠার লড়াইটা সামনের দিনে চালিয়ে যেতে হবে। সেজন্য আমাদের সারা দেশে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে হবে। সমাজের যারা গ্রহণযোগ্য ব্যক্তিত্ব আছেন, যারা ফ্যাসিবাদের সঙ্গে জড়িত নয়, গণহত্যার সঙ্গে জড়িত নয় এমন সবাইকে এনসিপিতে অংশগ্রহণের দাওয়াত দেওয়ার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

আসিফ মাহমুদ বলেন, সামনে স্থানীয় সরকার নির্বাচন আছে, এ নির্বাচনে এনসিপি সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চায়। মানুষের মধ্যে আমাদের যে সমর্থন এবং ভালোবাসা আছে সেটাকে ভোটে রূপান্তর করে আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করে দেখাতে চাই।

তিনি বলেন, জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার যে বিএনপিকে দেখেছি, সেই বিএনপিকে আমরা আসলে চিনতে পারছি না। আমরা দেখছি যে, তারা বাংলাদেশে এখন আওয়ামী লীগের কালচার অনুসরণ করছে। তারা এখন ৭২-এর সংবিধানের রাজনীতি করছে। এখন তাদের কথা আর আওয়ামী লীগের কথার মধ্যে আমরা কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...