এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারসহ সবকিছু সংবিধানের বাইরে গিয়ে হয়েছে। সংবিধানের আলোকে আমরা এটাকে বৈধতা দিয়েছি। গণভোটও সংবিধানের বাইরে ছিল। কথা ছিল এটাকে আমরা সংবিধানের অলোকে বৈধতা দেব। এটা আসলে পিলিটিক্যাল ও সদিচ্ছার বিষয়।
বিজ্ঞাপন
শনিবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর বেরাইদ জামে মসজিদে ঈদের নামাজ আদায় করে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ঈদের দিন রাজনৈতিক কথা থাক। ঈদের দিন আমরা নেগিটিভ কথা বলতে চাই না। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা। ঈদের পর গণভোট ও সংবিধান নিয়ে সংসদে আলোচনা হবে। আমাদের কর্মসূচি থাকবে, সেখানে আমরা কথা বলব।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

