ঢাকা বারের নির্বাচনে লড়ছেন এনসিপির ৩ আইনজীবী

আসন্ন ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে লড়ছেন নাগরিক পার্টি- এনসিপির তিন আইনজীবী। বুধবার জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

ফেসবুক পোস্টে তিনি বলেন, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও আধুনিক ঢাকা আইনজীবী সমিতি প্রতিষ্ঠায় এবং বিজ্ঞ আইনজীবীগণের অধিকার রক্ষায় কাজ করার লক্ষে এনসিপির আইনজীবী সংগঠন ন্যাশনাল এলায়েন্স (এনএলএ) এর ৩ জন নেতা আইনজীবী ঐক্য পরিষদ তথা সবুজ প্যানেল থেকে মনোনীত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন।

বিজ্ঞাপন

এনসিপির ৩ আইনজীবী হলেন- সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মো. মেহেদী হাসান ভুঁইয়া, সদস্য পদে বেলাল হোসাইন ও মো. মহসীন রেজা।

বিজ্ঞ আইনজীবীগণকে এ ৩ জনসহ সম্পূর্ণ সবুজ প্যানেলকে দোয়া, সমর্থন, সহযোগিতা ও ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...