আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

নির্বাচনে কারা কত আসন পাবে, আগেই ঠিক করা ছিল

স্টাফ রিপোর্টার

নির্বাচনে কারা কত আসন পাবে, আগেই ঠিক করা ছিল
ছবি: সংগৃহীত।

এই নির্বাচনে কারা কত আসন পাবে সেটা আগেই ঠিক করা ছিল বলে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, মানুষ আমাদের ওপর ভরসা রেখেছে। একজন ৯০-এর বৃদ্ধা সাভার থেকে আমাকে ভোট দিতে এসেছিল, কথা বলতে পারে না। একজন ক্যান্সারের রোগী ভোট দিতে এসেছিল। কিন্তু এই মানুষের ভোটগুলো হলো তারা চুরি করেছে।

বিজ্ঞাপন

গতকাল সোমবার বিকালে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আরব আমিরাতে থেকে কারামুক্ত ২৪ জন প্রবাস ফেরত বাংলাদেশিদের নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এনসিপির কয়েকটি আসনে পাস করেছি, সেখানে হলো প্রবাসীদের ভোট। তারা অভূতপূর্বভাবে ‘শাপলা কলি’ এবং আমাদের ১১ দলীয় জোটে ভোট দিয়েছে। আপনাদের কোনো কিছু দিয়েই এই ঋণ বাংলাদেশে শোধ করতে পারবো না। দেশ যখন বিপদে যাচ্ছে, প্রবাসীরা কিন্তু বাংলাদেশের গণঅভ্যুত্থানেও এগিয়ে এসেছিল। নির্বাচন যে প্রক্রিয়া হয়েছে, যে ভোট চুরি হয়েছে— জনগণের কাছে তাদেরকে ক্ষমা চাইতে হবে।

তিনি বলেন, এখন নতুন করে কুসুম কুসুম প্রেম হয়েছে। এই যে আপনারা দেখছেন বিরোধী দলীয়র বাসায় হলো একটু যাওয়া আসা করতেছে। কিন্তু বিরোধী দলীয়র যাওয়ার আগে এটা জনগণের কাছে যাওয়া উচিত।

নাসীরুদ্দীন আরো বলেন, যারা এই নির্বাচনটা করেছেন, অনেক চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাজকে আপনারা সংসদে ঢুকিয়েছেন, এদেরকে কোনো মন্ত্রণালয় দেবেন না। যতটুকু হয়েছে ততটুকুই সীমাবদ্ধ থাকেন। চুরি করেছেন, সিনাচুরি করতে যাবেন না। এখন আমরা বিভিন্ন জায়গায় শুনতেছি কেউ যোগাযোগ মন্ত্রণালয়, কেউ ওই মন্ত্রণালয়, কেউ গৃহায়ন মন্ত্রণালয়।

তিনি বলেন, পুরো রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে সিন্ডিকেটের বিরুদ্ধে কাজ করা হবে বলে ঘোষণা করেন পাটওয়ারী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...