পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বিজ্ঞাপন

রোববার ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সচিবালয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

দুই দেশের ইতিহাস, ঐতিহ্য, সমৃদ্ধ সংস্কৃতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তারা আন্তরিকভাবে মতবিনিময় করেন। একই সঙ্গে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও সুসম্পর্ক আরও জোরদারের মাধ্যমে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন উভয় পক্ষ।

সৌজন্য সাক্ষাতে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি, মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, যৌথ নদী কমিশনের সদস্য এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে দুই দেশের ইতিহাস, ঐতিহ্য ও সমৃদ্ধ সংস্কৃতির পাশাপাশি দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক পরিবেশে মতবিনিময় করেন তাঁরা। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সহযোগিতা আরও বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় বাংলাদেশ ও ভারতের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার বিষয়ে উভয় পক্ষ নিজেদের প্রত্যয়ের কথা জানান। পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও সুসম্পর্ক আরও জোরদারের মাধ্যমে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন