জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন কমিটি ১৫১ সদস্যবিশিষ্ট করা হচ্ছে। আগামী ২৮ ফেব্রুয়ারি দলটির কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। দলীয় সূত্র এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছে।
পুনর্গঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম সদস্য সচিবের দায়িত্বে সারজিস আলম ও আসিফ মাহমুদকে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্বে নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহকে রাখার পরিকল্পনা রয়েছে।
একই সঙ্গে দলটির সাংগঠনিক কাঠামোয় উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়কের পদ বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
দলীয় পুনর্গঠনের অংশ হিসেবে কেন্দ্রীয় কমিটির আকার, পদবিন্যাস ও সাংগঠনিক কাঠামোয় পরিবর্তন আনার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, নতুন কমিটি হবে ১৫১ সদস্যের। এ লক্ষ্যে আগামী ২৮ ফেব্রুয়ারি কাউন্সিলের মাধ্যমে পরবর্তী সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


