নিষেধাজ্ঞা দিয়ে কিছুই অর্জন করতে পারবে না যুক্তরাষ্ট্র: পেজেশকিয়ান

নিষেধাজ্ঞা দিয়ে কিছুই অর্জন করতে পারবে না যুক্তরাষ্ট্র: পেজেশকিয়ান
ছবি: সংগৃহীত।

নতুন করে নিষেধাজ্ঞা দিয়ে যুক্তরাষ্ট্র কিছুই অর্জন করতে পারবে না বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের বার্তা সংস্থা ইসনাকে তিনি এ কথা বলেন।

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণার প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘এই পর্যায়ে অর্থনৈতিক চাপ দিয়ে যুক্তরাষ্ট্র কিছুই অর্জন করতে পারবে না। ঠিক যেমন তারা যুদ্ধেও কিছুই অর্জন করতে পারেনি।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমরা অর্থনৈতিক চাপের বিরুদ্ধে দৃঢ়ভাবে রুখে দাঁড়াব, যেমনটা আমরা এখন পর্যন্ত করেছি এবং ভবিষ্যতেও করতে থাকব।’

এর আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের বিরুদ্ধে নতুন দফার নিষেধাজ্ঞা ঘোষণা করেন। ওয়াশিংটন এই অভিযানকে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামে অভিহিত করেছে।

বেসেন্ট বলেন, বিশ্বজুড়ে ইরানের আর্থিক নেটওয়ার্ক লক্ষ্য করেই এই অভিযান পরিচালিত হবে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যেসব দেশ ও প্রতিষ্ঠান তেহরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখবে, তাদেরও সেকেন্ডারি নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।

সূত্র: জিও নিউজ

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন