আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

১১ দলীয় জোট নির্বাচিত হলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব: আকতার

স্টাফ রিপোর্টার

১১ দলীয় জোট নির্বাচিত হলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব: আকতার

আমাদের বলে চেংড়া ছেলে কি করতে পারবে। আমরা কথা দিচ্ছি, চেংড়ামো করতে করতেই রংপুরসহ উত্তরবঙ্গের উন্নতি করব বলেও ঘোষণা দেন এনসিপির সদস্য সচিব আকতার হোসেন। চেংড়ামো করতে করতেই বাংলাদেশের সকল অনিয়ম দূর করব ইনশাআল্লাহ।

রোববার পীরগাছা সরকারি কলেজ মাঠে রংপুর ৪ আসনের এগারো দলীয় জোটের প্রার্থীর সমর্থনে এনসিপির নির্বাচনি পদযাত্রায় পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

রংপুর চার আসনে এগারো দলীয় জোটের প্রার্থী আকতার হোসেন বলেন, পীরগাছার মানুষ গত ১৬টা বছর নির্যাতন সহ্য করেছে। আল্লামা সাঈদী রহিমাহুল্লাহর রায়ের দিন একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। আজম ভাই পীর গাছার মানুষ আমাকে যখন সমর্থন দিল, তখন ফ্যাসিবাদের দোসর পীরগাছার মানুষ দাবি করে ভোট চেয়েছে। যেই দলের নেতা ভারত থেকে ঘুরে এসে বলে দিল্লির অনুমতি ছাড়া কিছু বলতে পারব না। সেই দলের নেতা আপনাদের কাছে ভোট চায়। আমরা একটি বোর্ড লাগিয়ে দিব। ওই বোর্ডে আপনারা সব বরাদ্দের হিসাব দেখতে পাবেন।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে এনসিপির সদস্য সচিব আকতার হোসেন বলেন, তিস্তার গভীরতার অভাব, পানির অভাব। এগারো দলীয় জোট নির্বাচিত হলে এনসিপির শাপলা কলি মার্কা জিতলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আমরা উন্নয়ন বৈষম্যের শিকার। যদি এগারো দলীয় জোট নির্বাচিত হয় তাহলে আমরা উত্তরাঞ্চলের উন্নয়ন বৈষম্য দূর করব ইনশাআল্লাহ। আমাদের রংপুরের ছেলে আবু সাঈদ চেংড়ামো করে দুই হাত পেতে বুক পেতে না দিত!  তাহলে আমরা আজও ফ্যাসিবাদ মুক্ত হতে পারতাম না। গণভোটের জন্য  আমাদের আর না এর কোনো অপশন নেই। আমাদের অবশ্যই হ্যাঁ ভোটকে বিজয়ী করতে হবে।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম বলেন, আগামী ১২ তারিখ নির্বাচন হবে ইনসাফ ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনের নির্বাচন। আবু সাঈদের স্বপ্ন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এগারো দলীয় ঐক্য জোটের প্রার্থীদের বিজয়ী করতে হবে। গণভোটে হ্যাঁ দিতে হবে। এই হ্যাঁ ভোটের মানে জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা, ফ্যাসিস্টের বিপক্ষে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া। সুতরাং হ্যাঁ ভোট বিজয়ী করতে হবে। বিএনপির এক নেতা বলেছেন নির্বাচনে ছাত্রদের ব্যবহার না করতে। কারণ ছাত্রদের মধ্যে এগারো দলীয় জোটের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। এই গণজোয়ার দেখে বিএনপির মাথা নষ্ট হয়ে গেছে। ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা এই ষড়যন্ত্র রুখে দিব ইনশাআল্লাহ।

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বার বার তিস্তা মহাপরিকল্পনার কথা বলা হলেও বাস্তবায়ন করা হয় নাই। আপনারা যদি এগারো দলীয় জোটের প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে দ্রুত সময়ের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। আর কোন আঞ্চলিক উন্নয়ন বৈষম্য করা হবে না। আকতার হোসেনের অনুরোধে তিস্তার পাড়ে গণ শুনানির আয়োজন করা হয়েছিল। সেই গণ শুনানি শেষে ২৫০ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়েছিল। একটি দল জাতীয়তাবাদের কথা বলছে কিন্তু বিদেশি ঋণ খেলাফিদের নির্বাচনে মনোনয়ন দেওয়া হয়েছে। একটা বিভিন্ন বিষয়ে ভিন্ন ভিন্ন কার্ডের কথা বলছে। এই কার্ড পাওয়ার জন্য বিভিন্ন দপ্তরে দপ্তরে দৌড়াতে হবে।  আমরা একটিমাত্র কার্ডে সকল নাগরিক সেবা নিশ্চিত করব ইনশাআল্লাহ। এতে আপনাদের কোন হয়রানি হবে না। তারা বলছে তাদের নাকি প্ল্যান আছে? আমরা আপনাদের প্ল্যান গত ১৭ মাসে দেখেছি। শেরপুরে জামায়াতের এক উপজেলা সেক্রেটারীকে হত্যা করা হয়েছে। আমরা আপনাদের এই প্ল্যান আর দেখতে চাই না। আগামীতে মানুষ এগারো দলীয় জোটের প্ল্যান দেখবে ইনশাআল্লাহ।

এনসিপির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমি বিশ্বাস করি ছাত্র শিবির ও ছাত্র শক্তির ভাইদের বিষয়ে ফ্যাসিস্ট হাসিনার পুলিশ বলেছিল, একটাই মারি, একটাই মরে, আর কেউ সরে না। সেই বিপ্লবী ভাইয়েরা এবার ভোটকেন্দ্র পাহারা দিবেন ইনশাআল্লাহ। ৪৫ জন ব্যাংক লুটেরাদের সংসদ নির্বাচনে মনোনয়ন দিয়েছে বিএনপি।  আব্দুল আউয়াল মিন্টু দেশের মানুষের কাছে ঋণ খেলাফি। দেশের মানুষের টাকা চুরি করে অবৈধ প্রচারণায় অনুদান দিয়েছে। অনেকেই কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড ও স্বাস্থ্য কার্ড নিয়ে আসছে। আমি আপনাদের বলতে চাই আপনারা একটি এন্টি চান্দাবাজি কার্ড নিয়ে আসেন। যেন আপনাদের নেতাকর্মীরা চাঁদা চাইতে আসলে সেই কার্ড দেখিয়ে মুক্তি পাওয়া যায়।

ছাত্র শক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসানেরর সঞ্চালনায় নির্বচানি পথসভায় আরও বক্তব্য দেন রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান, এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যুব শক্তির আহ্বায়ক এডভোকেট তারিকুল ইসলাম প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন