জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সম্প্রসারণ এবং বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী ও সামাজিক ব্যক্তিত্বের যাচাই-বাছাই, মূল্যায়ন করে যোগদান সম্পন্ন করতে ন্যাশনাল সার্চ কমিটি গঠন করেছে দলটি। গতকাল রোববার দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার পাঠানো এক নথিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
এনসিপির ৬ সদস্যের এ কমিটিতে রয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন ও আলী আহসান জুনায়েদ।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

