মোংলায় ৫০ কেজি গাঁজা জব্দ

মোংলায় ৫০ কেজি গাঁজা জব্দ
ছবি: আমার দেশ

বাগেরহাটের মোংলায় ৫০ কেজি গাঁজার বড় চালানসহ গোপাল সরকার নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৬। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

র‍্যাব-৬ সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মোংলা উপজেলার দিগরাজ বাজারসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‍্যাবের একটি অভিযানিক দল। এ সময় পরিবহনযোগে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে মোংলায় প্রবেশের সময় গোপাল সরকারকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আরও একজনকে আটক করা হয়। আটক গোপাল সরকার মোংলা উপজেলার কাইনমারী এলাকার শ্যাম সরকারের ছেলে।

বিজ্ঞাপন

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপাল সরকার দীর্ঘদিন ধরে মাদকের বড় বড় চালান সংগ্রহ করে মোংলাসহ বাগেরহাটের বিভিন্ন এলাকায় ছোট ছোট মাদক কারবারিদের কাছে বিক্রি করে আসছিলেন। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে মাদক চক্রের সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে তথ্য পাওয়ার চেষ্টা চলছে।

এদিকে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটকের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদকের বড় চালানের সঙ্গে আরও কারা জড়িত এবং চালানটি কোথা থেকে আনা হয়েছিল, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

অন্যদিকে, মাদক কারবারিদের আটকের পর সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। পোস্টে তিনি লিখেছেন, ‘মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ৫০ কেজি গাঁজা আনার সঙ্গে জড়িত বাকি আসামি বা সহযোগীদের শনাক্ত করার চেষ্টা চলছে।’

র‍্যাব জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং এই চালানের সঙ্গে জড়িত অন্যান্য সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন