আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

৫ আসনে এনসিপির জয়ের তথ্য দিলেন আসিফ মাহমুদ

আমার দেশ অনলাইন

৫ আসনে এনসিপির জয়ের তথ্য দিলেন আসিফ মাহমুদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগণনা চলাকালে প্রাথমিক ফলাফলে শাপলা কলির পাঁচটি আসন নিশ্চিত হয়েছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়ে তিনি এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

আসিফ মাহমুদ লিখেছেন, ইতোমধ্যে পাঁচটি আসনে শাপলা কলির বিজয় নিশ্চিত হয়েছে। অনেকগুলো আসনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন