আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসলামি বক্তা হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই

আমার দেশ অনলাইন

ইসলামি বক্তা হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই
মাওলানা মীর মো. হাবিবুর রহমান যুক্তিবাদী। ছবি: সংগৃহীত

বিশিষ্ট ইসলামি বক্তা ও আলেম মাওলানা মীর মো. হাবিবুর রহমান যুক্তিবাদী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী বক্তা হিসেবে দেশব্যাপী খ্যাতি লাভ করেছিলেন। কোরআন-সুন্নাহর আলো ছড়িয়ে দিতে িএবং সমাজ সংস্কারে তিনি সারা দেশে ওয়াজ-নসিহত করতেন।

বিজ্ঞাপন

হাবিবুর রহমান যুক্তিবাদী ১৯৪৭ সালে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন বারুদী গ্রামে জন্ম নেন। তার বাবা ছারছীনা দরবার শরিফের পীর আল্লামা নেছার উদ্দীনের খলিফা মাওলানা মীর মনিরুদ্দীন।

নিজ গ্রামেই প্রাথমিক লেখাপড়া শুরু করে একই গ্রামে নেছারিয়া আলিম মাদরাসা থেকে ১৯৬৩ সালে দাখিল ও ১৯৬৫ সালে আলিম পাস করেন। ১৯৬৭ সালে ফাজিল পাস করেন নারায়ণগঞ্জ কামিল মাদরাসা থেকে। এরপর উচ্চ শিক্ষা অর্জনের জন্য ঢাকা সরকারি মাদরাসা-ই-আলিয়া থেকে কামিল প্রথম বিভাগে পাস করে একাডেমিক শিক্ষাজীবন শেষ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন