পবিত্র রমজানের শুরুতে রাজধানীর আল-জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম আফতাবনগর মাদরাসা-মসজিদে নফল ইতিকাফ করবেন আওলাদে রাসুল মাওলানা সাইয়েদ মাহমুদ আসআদ মাদানী। তিনি ইতিকাফের উদ্দেশ্যে আগামী রোববার বাংলাদেশে আসার কথা রয়েছে।
আওলাদে রাসুল, মাহমুদ আসআদ মাদানী ভারতের দারুল উলুম দেওবন্দ শাখার সদস্য ও জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি।
বিজ্ঞাপন
আফতাবনগর মাদরাসার মুফতি মোহাম্মদ আলী জানান, হজরত নিজে ইসলাহি আমল, তালিম ও বয়ান করবেন। দেশের আলেম-উলামা ও সাধারণ মুসল্লিদের ইতেকাফে অংশ গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

