পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। এই ম্যাচ বাংলাদেশের জন্য মান বাঁচানোর। হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তৃতীয় টি-টোয়েন্টি শুরু বাংলাদেশ সময় রাত ৯টায়।
এই সিরিজ ভুলেই যেতে চাইবেন লিটন কুমার দাস। অধিনায়ক হিসেবে ব্যর্থতার জালে বারবার আটকে যাচ্ছেন তিনি। পূর্ণাঙ্গ মেয়াদে দায়িত্ব পাওয়ার পর এখন পর্যন্ত পাঁচ ম্যাচের সবকটিতেই টস হেরেছেন লিটন কুমার দাস। শেষ ম্যাচে তাই টস ভাগ্যও বদলানোর আশাই হয়তো করবেন লিটন।
বিজ্ঞাপন
সিরিজের শেষ ম্যাচটি জিতলে প্রায় সাড়ে তিন বছরের অপেক্ষা ফুরোবে পাকিস্তানের। ২০২১ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজকে সবশেষ হোয়াইটওয়াশ করেছিল তারা। এরপর ১১ সিরিজ খেলে একটিতেও সব ম্যাচ জিততে পারেনি পাকিস্তান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

