নিজ খরচে অনুশীলন

জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখেন সাব্বির

স্পোর্টস রিপোর্টার

জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখেন সাব্বির

অফফর্মের কারণে প্রায় আড়াই বছর ধরে বাংলাদেশ দলের বাইরে আছেন সাব্বির রহমান। যদিও এখনও দেশের জার্সিতে মাঠে নামার স্বপ্ন দেখেন এই হার্ডহিটার ব্যাটার।

বিপিএলে গতকাল দিনের দ্বিতীয় ম্যাচে চিটাগং কিংসের কাছে সাত উইকেটে হেরেছে ঢাকা ক্যাপিটালস। দল হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে ঠিকই দ্যুতি ছড়িয়েছেন সাব্বির। খেলেন ৩৩ বলে ৮২ রানের ইনিংস। তার ইনিংসটি সাজানো ছিল ৩ চার ও ৯টি ছয়ের মারে।

বিজ্ঞাপন

চিটাগংয়ের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে সাব্বির। খুব স্বাভাবিকভাবেই জাতীয় দল ইস্যুতে তার কাছে জানতে চাওয়া হয়। জবাবে সাব্বির বলেন, ‘এখনও ক্রিকেট খেলছি। সবাই তো স্বপ্ন দেখে। আমি এখনও ইয়ং কিংবা সিনিয়র, বলতে পারেন মিক্সআপে আছি। ফটনেস তো আর পড়ে যায়নি। ২-১টা ইনিংস ভালো করলে নির্বাচকরা যদি সুযোগ দেয় তাহলে হয়তোবা কামব্যাক করব।’

নিজেকে আগের রূপে ফিরিয়ে আনতে চেষ্টার কমতি নেই সাব্বিরের, ‘আমি আমার মতো প্র্যাকটিস করছি। হয়তো মিরপুরে প্র্যাকটিস করি না। সেজন্য আপনারা দেখেন না। আমি নিজ খরচে রাজশাহীতে প্র্যাকটিস করি। প্রসেসটা ঠিক রাখা জরুরি। এজন্য নিয়মিত প্র্যাকটিস করি। চেষ্টা করছি কামব্যাক করার জন্য। বিপিএলে সুযোগ পেয়েছি। আলহামদুল্লিাহ চেষ্টা করব ভালো করার জন্য।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন