অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি

সেমিফাইনালেই বাদ বাংলাদেশ

সেমিফাইনালেই বাদ বাংলাদেশ

এএইচএফ অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপের ফাইনালে উঠার স্বপ্ন ভঙ্গ হয়েছে বাংলাদেশ পুরুষ হকি দলের। গতকাল সেমিফাইনালে জাপানের কাছে ৬-৪ গোলে হারল বাংলাদেশ। এই হারে এখন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে তারা। আগামী ১৩ জুলাই হবে এ ম্যাচ।

চীনের দাঝুতে চলমান টুর্নামেন্টে জাপানের বিপক্ষে প্রথম কোয়ার্টারে ২-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ দল। ৩-২ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লাল-সবুজের জার্সিধারীরা। কিন্তু বিরতির পর খেলতে নেমে তৃতীয় কোয়ার্টারে দুই দলের তুমুল লড়াই জমে।

বিজ্ঞাপন

এই কোয়ার্টারে দুদলের কেউই গোল পায়নি। তবে শেষ কোয়ার্টারে বাজিমাত করে জাপানিজরা। এই অর্ধে চারটি গোল করে তারা। আর বাংলাদেশ পায় একটি গোল। ফলে ৬-৪ ব্যবধানে হার মানে বাংলাদেশ।

বাংলাদেশের পক্ষে গোল করেন দ্বীন ইসলাম, ইসমাঈল হোসেন, অমিত হাসান ও মো. আব্দুল্লাহ। জাপানের পক্ষে হ্যাটট্রিক করেন ফুজিওয়ারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন