২৭ ফেডারেশনের নতুন কমিটি ঘোষণা এনএসসির

২৭ ফেডারেশনের নতুন কমিটি ঘোষণা এনএসসির

আজ শনিবার দেশের ২৭টি ক্রীড়া ফেডারেশনের নতুন কমিটি ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক দৌলতুজ্জামান খাঁন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নতুন কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৬)-এর ২১ ধারা অনুযায়ী ক্রীড়া ফেডারেশনের বিদ্যমান অ্যাডহক কমিটি বিলুপ্ত করা হয়েছে। কারণ- বিলুপ্ত হওয়া কমিটি নতুন নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর ব্যর্থ হয়েছে। তাই নতুন অ্যাডহক কমিটি গঠন করল সরকার। প্রজ্ঞাপনে আরও বলা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ১৪(৩) ধারা অনুযায়ী গঠিত নতুন অ্যাডহক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে ফেডারেশনের নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে। আজ থেকেই নতুন অ্যাডহক কমিটি কার্যকর হয়েছে। সরকার নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করা ক্রীড়াঙ্গণে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ক্রীড়া বিশ্লেষকদের মতে, ক্রীড়া পরিষদের ঘোষিত নতুন কমিটিতে আগের কমিটির সদস্যরাও আছেন। দেশের ক্রীড়াঙ্গণে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গণতান্ত্রিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠার লক্ষ্যে মধ্যে ক্রীড়া ফেডারেশনে নির্বাচনের জন্য ক্রীড়া পরিষদ যে তিন মাসের সময়সীমা বেধে দিয়েছে, তাতে নতুন অ্যাডহক কমিটিতে পুরনো সংগঠকদের উপস্থিতি থাকায় নানা প্রশ্ন উঠছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন