নিউজিল্যান্ড ‘এ’ দলের প্রস্তুতি শুরু

নিউজিল্যান্ড ‘এ’ দলের প্রস্তুতি শুরু

সিলেটে সোমবার (৫ মে) থেকে শুরু হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ‘এ’ দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজের আগে শনিবার (৩ মে) নিজেদের প্রস্তুতি শুরু করেছে সফরকারীরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে অনুশীলন করে দলটি। বাংলাদেশের মাটিতে পা রাখার পর শনিবারই প্রথমবার অনুশীলন করেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। রোববার সিরিজের আগে শেষ অনুশীলন করবে তারা। সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে তারা। সিরিজের বাকি দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ৭ ও ১০ মে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন