সিঙ্গাপুর ম্যাচে গাইবেন মুজা-জেফার-সঞ্জয়

সিঙ্গাপুর ম্যাচে গাইবেন
মুজা-জেফার-সঞ্জয়

আগামী ১০ জুন বাংলাদেশ ও সিঙ্গাপুর ম্যাচটি দর্শকপ্রিয় ও স্মরণীয় করে রাখতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফুটবলে যে জোয়ার উঠেছে, সেটি রাঙিয়ে দিতে ম্যাচের দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

বিজ্ঞাপন

এ বিষয়গুলো দেখভাল করছেন বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম। আমার দেশকে তিনি বলেন, ‘আমরা বেশকিছু আয়োজন রাখছি। এখন পর্যন্ত কারা গাইবেন, সেটি চূড়ান্ত করা হয়েছে। মুজা, জেফার ও সঞ্জয় পারফর্ম করবেন।’

ফাহাদ করিম আরো বলেন, ‘আমরা স্টেডিয়ামের গেট বেলা ৩টায় খুলে দেব। আমাদের অনুষ্ঠান শুরু হবে সাড়ে চারটায়। ১৫-২০ মিনিটের মতো পারফর্ম করবেন শিল্পীরা। মাঠে খেলোয়াড়দের প্র্যাকটিসের আগেই আমরা অনুষ্ঠান শেষ করব।’ যারা খেলা দেখতে জাতীয় স্টেডিয়ামে যাবেন, তারা মুজা-জেফার-সঞ্জয়ের গান উপভোগ করার সুযোগ পাবেন। যারা খেলা দেখতে পারবেন না, তাদের জন্য ফ্যান জোনের ব্যবস্থা থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন