গ্রুপসেরা হওয়ার মিশনে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড

গ্রুপসেরা হওয়ার মিশনে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড

চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং বেছে নিয়েছেন ব্ল্যাক ক্যাপসদের অধিনায়ক মিচেল স্যান্টনার।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ২ ম্যাচে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত ও নিউজিল্যান্ড। উভয় দলই হারিয়েছে গ্রুপের বাকি ২ দল বাংলাদেশ ও পাকিস্তানকে।

বিজ্ঞাপন

আনুষ্ঠানিকতা হলেও আজকের ম্যাচে আলাদা একটি চ্যালেঞ্জ থাকছে ভারত ও নিউজিল্যান্ডের সামনে। এই ম্যাচের জয়ী দল গ্রুপসেরা হয়ে শেষ চারে পা রাখবে। দুটি করে ম্যাচ শেষে যথাক্রমে টেবিলের প্রথম দুটি স্থানে আছে নিউজিল্যান্ড ও ভারত।

দুদলেরই সংগ্রহ সমান ৪ পয়েন্ট। তবে রান রেটে এগিয়ে থাকায় টেবিলের সিংহাসন দখলে নিয়েছে কিউইরা। যদিও আজকের ম্যাচ হারলে রান রেট আর কোনো কাজে আসবে না তাদের জন্য। দুইয়ে নেমে যাবে নিউজিল্যান্ড।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন