ঢাকায় এসিসির বৈঠক করবে না ভারত

ঢাকায় এসিসির বৈঠক করবে না ভারত

এশিয়া কাপের সূচি এখনো ঠিক হয়নি। ভারত-পাকিস্তান কোথায় খেলবে- এ বিষয়টি এখনো অমীমাংসিত। এসব নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) আগামী ২৪ জুলাই বৈঠক করার কথা ছিল বাংলাদেশে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বৈঠক করতে ঢাকায় আসতে নারাজ।

বিজ্ঞাপন

বৈঠকের ভেন্যু পাল্টানোর জন্য এসিসিকে অনুরোধ জানিয়েছে ভারতীয় ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। অন্যথায় মহাদেশীয় এই ক্রিকেটীয় আসরে অংশগ্রহণ না করার হুমকি দিয়েছে বিসিসিআই।

বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের কারণে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক এখন অনেকটাই শীতল। এ কারণে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর পিছিয়ে দিয়েছে প্রতিবেশী দেশটি। সঙ্গে ভারত খেলছে না আজ থেকে ঢাকায় শুরু হতে যাওয়া সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপেও।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন