চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছেন স্বাগতিক দলপতি মোহাম্মদ ওয়াসিম। সফরকারী দলকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন তিনি।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশে চারটি পরিবর্তন এসেছে। ইনজুরির কারণে একাদশে নেই আগের ম্যাচের সেঞ্চুরিয়ান পারভেজ হোসেন ইমন। তার পরিবর্তে নেওয়া হয়েছে নাজমুল হোসেন শান্তকে। এছাড়া প্রথম ম্যাচের একাদশ থেকে নেই মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও শেখ মাহেদি। একাদশে নেওয়া হয়েছে রিশাদ হোসেন, শরিফুল ইসলাম ও নাহিদ রানাকে।

বিজ্ঞাপন

এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আরব আমিরাতকে ২৭ রানে হারায় বাংলাদেশ। আজ জিতলে সিরিজ নিশ্চিত হবে লিটন দাসের দলের। শুরুতে দুই ম্যাচ হওয়ার কথা থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রস্তাবে রাজি হয়ে একটি ম্যাচ বাড়িয়েছে আরব আমিরাত ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

দুই দলের একাদশ:

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী, শামিম হোসেন, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম ও নাহিদ রানাকে।

আরব আমিরাত: মোহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), জোহাইব খান, আলিশান শারাফু, রাহুল চোপড়া, আসিফ খান, ধ্রুব পারাসার, মতিউল্লাহ খান, মোহাম্মদ জাওয়াদ উল্লাহ, আরিয়ান শর্মা, মোহাম্মদ সগির খান, হায়দার আলী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন