শূন্য রানে ২ উইকেট নেই ভারতের

শূন্য রানে ২ উইকেট নেই ভারতের

ম্যানচেস্টার টেস্টের দ্বিতীয় ইনিংসের শুরুতেই চাপে পড়েছে ভারত। কোনো রান না তুলতেই ২ উইকেট হারায় তারা। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে স্কোরবোর্ডে মাত্র ১ রান তুলতে পেরেছে অতিথিরা।

ওল্ড ট্রাফোর্ডে প্রথম ইনিংসে ৩৫৮ রানে অলআউট হয় ভারত। জবাবে জো রুট ও বেন স্টোকসের জোড়া সেঞ্চুরিতে ৬৬৯ রানে থামে ইংল্যান্ড। ৩১১ রানে পিছিয়ে থাকায় দ্বিতীয় ইনিংসে দারুণ সূচনার দরকার ছিল ভারতের জন্য। এমন সমীকরণে ক্রিস ওকসের বোলিং তোপে পড়ে শুরুতেই জয়সওয়াল ও সাই সুদর্শনের উইকেট হারায় ভারত। নিজের করা প্রথম ওভারেই দুই ব্যাটসম্যানকে ফেরান ওকস। সে ওভারের চতুর্থ বলে রুটের হাতে ধরা পড়েন জয়সওয়াল। পরের বলে সুদর্শনকে হ্যারি ব্রুকের ক্যাচে পরিণত করেন এই পেসার।

বিজ্ঞাপন

চতুর্থ ব্যাটার হিসেবে ক্রিজে আসেন শুভমান গিল। দুপুরের খাবার খেতে যাওয়ার আগে রানের খাতা খুলতে পারেননি অতিথিদের অধিনায়ক। একমাত্র রানটি আসে রাহুলের ব্যাট থেকে। ৩১০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় সেশনে ব্যাট করতে নামবে ভারত। এই ম্যাচ বাঁচানো কঠিন হয়ে গেল গৌতম গম্ভীরের দলের জন্য।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন