বাংলাদেশের মহিলাদের ক্ষমতায়ন করার স্লোগান নিয়ে আয়োজিত বাংলা নববর্ষ তৃতীয় মহিলা স্কোয়াশ লিগ ২০২৫ এর সফল সমাপ্তি হয়েছে শনিবার (১৯ এপ্রিল)। ঢাকা সেনানিবাসের অফিসার ক্লাব স্কোয়াশ কমপ্লেক্সে আয়োজিত দুই দিন ব্যাপি উক্ত প্রতিযোগীতায় ১২টি ক্লাব এবং প্রতিষ্ঠানের ৩০ জন নির্বাচিত মহিলা স্কোয়াশ খেলোয়াড় উন্মুক্ত, এলিট, উন্মুক্ত প্লেট এবং এলিট প্লেট এই চার গ্রুপে অংশগ্রহণ করে।
অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো সেনাবাহিনী, এ ইউ বি, নির্ঝর পাবলিক স্কুল, বিএএফ শাহিন স্কুল, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ভাষানটেক স্কুল, কালশী স্কুল, কালাচাঁদপুর স্কুল, গোল্ডেন বেঙ্গল স্কুল, কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল, মিরপুর গার্লস আইডিয়াল স্কুল ও পোস্তগোলা রিবারভিউ স্কুল। প্রতিযোগীতাটি নক আউট পদ্ধতিতে পরিচালিত হয়েছে।
অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে তুমুল প্রতিদ্বন্দ্বীতামূলক খেলায় এলিট গ্রুপের চ্যাম্পিয়ন- নাবিলা তাসনিম উর্মি, নির্ঝর পাবলিক স্কুল, রানার্সআপ- রিয়াজুল জান্নাত উর্দু, ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় ও তৃতীয়- মিসকাত জান্নাত মেঘনা, ভাষানটেক স্কুল; উন্মুক্ত গ্রুপে চ্যাম্পিয়ন- নওশীন আরিকা, শাহীন স্কুল রানাসআপ- সায়মা আলী ইয়ারা, ভাষানটেক স্কুল ও তৃতীয়- তাসনিম হোসেন রাফিয়া; উন্মুক্ত প্লেট গ্রুপে চ্যাম্পিয়ন- সৈনিক মনিরা আক্তার মনি, সেনাবাহিনী রানার্সআপ- পূজা রানী পার্সী, কালাচাঁদপুর স্কুল ও তৃতীয়- আজমাইন কাদির, ভাষানটেক স্কুল এবং এলিট প্লেট গ্রুপে চ্যাম্পিয়ন- উম্মে মরিয়ম অপসরা, গোল্ডেন বেঙ্গল স্কুল, রানার্সআপ- আয়শা আকতার স্নেহা, মিরপুর ক্যান্টমেন্ট পাবলিক স্কুল ও তৃতীয়- সৈয়দা আকশা ইস্পিতা, ভাষানটেক স্কুল।
বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনিরুল ইসলাম সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরন করেন। তিনি বিকেএসপিতে স্কোয়াশের সুযোগসুবিধা বৃদ্ধি এবং মহিলা স্কোয়াশ খেলোয়াড় নেওয়ার পরিকল্পনার কথা জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

