২০২৬ বিশ্বকাপের ইউরোপিয়ান অঞ্চলের বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে আর্মেনিয়ার বিপক্ষে ৫-০ গোলে জয় পেল পর্তুগাল। ম্যাচে জোড়া গোল করলেন রোনালদো। তার সঙ্গে জালের দেখা পেলেন সতীর্থ জোয়াও ফেলিক্স ও জোয়াও ক্যানসেলো। এদিন জয় পেয়েছে ইংল্যান্ডও। তারা অ্যান্ডোরাকে হারিয়েছে ২-০ গোলের ব্যবধানে। টানা চতুর্থ জয় তুলে নিল টমাস টুখেলের দল।
এফ’ গ্রুপের ম্যাচটিতে সিকিভাগ সময় বল নিজেদের দখলে রেখে একের পর এক আক্রমণ করে যায় পর্তুগাল। ম্যাচের দশম মিনিটেই তারা এগিয়ে যায় জোয়াও ফেলিক্সের গোলে। ২১ মিনিটে দ্বিগুণ করেন রোনালদো। এ নিয়ে জাতীয় দলের হয়ে টানা চার ম্যাচে জালের দেখা পেলেন রোনালদো। ৩৩ মিনিটে ব্যবধান বাড়ান ক্যানসেলো।
৪৬ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি পান রোনালদো। এই গোলে মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় এককভাবে দুই নম্বরে বসলেন আল নাসর তারকা (৩৮টি)। আন্তর্জাতিক ফুটবলে রেকর্ড গোলদাতার মোট গোল হলো ১৪০টি, ২২২ ম্যাচে। শেষে ৬১ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন ফেলিক্স।
অন্য ম্যাচে ২৫ মিনিটে ননি মাদুয়েকের ক্রস বক্সে হেডে ক্লিয়ারের চেষ্টায় নিজেদের জালে বল পাঠান অ্যান্ডোরার ডিফেন্ডার গার্সিয়া। এরপর ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে দলকে জয়ের পথে এগিয়ে দেন রাইস। গ্রুপের আরেক ম্যাচে লাটভিয়াকে ১-০ গোলে হারিয়েছে সার্বিয়া।
তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে তারা। চার ম্যাচের সবকটি জিতে ১২ পয়েন্ট নিয়ে ‘কে’ গ্রুপের শীর্ষে আছে ইংল্যান্ড। নিজেদের পরের ম্যাচে আগামী মঙ্গলবার সার্বিয়ার মাঠে খেলবে টুখেলের দল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

