বিএসপিএর ক্রীড়া উৎসব শুরু

বিএসপিএর ক্রীড়া উৎসব শুরু

আজ শুরু হচ্ছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) ক্রীড়া উৎসব। এবার ৯টি ডিসিপ্লিনের ১৪টি ইভেন্টে শতাধিক বিএসপিএ সদস্য অংশ নেবেন।

ঢাকা জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সে অনুষ্ঠেয় এই ক্রীড়া উৎসবের ডিসিপ্লিনগুলো হলো- আর্চারি, ক্যারম, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার, অ্যাথলেটিক্স, কলব্রিজ, টোয়েন্টিনাইন ও শুটিং।

বিজ্ঞাপন

শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে বিএসপিএ ক্রীড়া উৎসবের উদ্বোধন করবেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) কাজী নজরুল ইসলাম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...