পাকিস্তানের কাছে বড় হার

অপেক্ষা বাড়ল বাংলাদেশের

অপেক্ষা বাড়ল বাংলাদেশের

নারী বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। এই হারে বিশ্বকাপের মূল পর্বের টিকিট পাওয়ার মিশনে অপেক্ষা বাড়ল নিগার সুলতানা জ্যোতির দলের।

পাকিস্তানের কাছে হারায় বাংলাদেশের নেট রান রেট কমে +০.৬৩৯ এ এসে দাঁড়িয়েছে। যদিও জ্যোতিদের বিশ্বকাপের মূল পর্বের যাওয়ার সম্ভাবনাই বেশি। নিজেদের সবগুলো ম্যাচ শেষে এখন ওয়েস্ট ইন্ডিজ ও থাইল্যান্ডের মধ্যকার ম্যাচের দিকে তাকিয়ে বাংলাদেশ। নামের পাশে ৪ পয়েন্ট নিয়ে থাই মেয়েদের বিপক্ষে মাঠে নেমেছে ক্যারিবিয়ানরা। তাদের নেট রান রেট ছিল -০.২৮৩। অর্থ্যাৎ থাইল্যান্ডের বিপক্ষে কেবলমাত্র বড় জয়ই পারে বাংলাদেশকে পেছনে ফেলে তাদের বিশ্বকাপের টিকিট এনে দিতে। যদিও ওয়েস্ট ইন্ডিজকে কত ওভারের মধ্যে ম্যাচ জিততে হবে সেটা জানা যাবে থাইল্যান্ডের ইনিংসের পর।

বিজ্ঞাপন

লাহোরে টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৭৮ রান জড়ো করে বাংলাদেশ। জবাবে ৬২ বল হাতে রেখে জয় তুলে নেয় পাকিস্তান। মুনিবা আলি, আলিয়া রিয়াজ ও সিদ্রা আমিনের ব্যাটে জয় তুলে নেয় আয়োজকরা। সর্বোচ্চ ৬৯ রান করেন মুনিবা। ৫২ রানে অপরাজিত থাকেন আলিয়া। সিদ্রার ব্যাট থেকে আসে ৩৭ রান।

এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ২১ রানে হারায় তিন ব্যাটারকে। সে ধাক্কা সামলে আর স্কোরবোর্ড ভারী করতে পারেনি নিগার সুলতানা জ্যোতিরা। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন রিতু মনি।

ফাহিমা খাতুন খেলেন ৪৪ রানের ইনিংস। ২৪ রান এনে দেন শারমিন আক্তার। ওপেনার দিলারা আক্তারের অবদান ১৩ রান। পাকিস্তানের হয়ে তিন উইকেট নেন সাদিয়া ইকবাল। এজন্য ২৮ রান খরচ করেন তিনি। দুটি করে উইকেট নেন ফাতিমা সানা ও দিয়া বেগ। দুজনেই খরচ করেন সমান ৪৫ রান। এছাড়া শামিম ও সাধুর শিকার একটি করে উইকেট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন