নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে ফিফার অফিসের খবরটি ইতোমধ্যে অনেকেই জেনে গেছে। এবার ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালেও উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। সোমবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
চলতি বছর যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো ৩২ দল নিয়ে সম্প্রসারিত ফরম্যাটে ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের সহ-আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
ট্রাম্প ইদানিং ক্রীড়াঙ্গনে বেশ মনোযোগ দিয়েছেন। বর্তমানে একটি হোয়াইট হাউস টাস্কফোর্সের নেতৃত্ব দিচ্ছেন, যা ক্লাব বিশ্বকাপ এবং আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি তদারকি করছে। এছাড়াও বেশ কয়েকটি ক্রীড়া ইভেন্টে অংশ নিয়েছেন তিনি। ২০২৭ সালের এনএফএল ড্রাফট ওয়াশিংটন ডিসিতে আয়োজনের ঘোষণাও দিয়েছেন।
মেটলাইফ স্টেডিয়ামের ফাইনালে চেলসি মুখোমুখি হবে পিএসজি ও রিয়াল মাদ্রিদের মধ্যকার সেমিফাইনাল বিজয়ীর। উল্লেখযোগ্যভাবে, এই স্টেডিয়ামেই আগামী বিশ্বকাপের ফাইনালও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

