ক্যানসারকে হার মানালেন ফন গল

ক্যানসারকে হার মানালেন ফন গল

মরণঘাতী ক্যানসার বাসা বেঁধেছিল লুই ফন গলের শরীরে। অবশেষে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন সাবেক এই ডাচ কোচ। এবার ফিরতে চান স্বাভাবিক জীবনে।

তিন বছর আগে ফন গল জানিয়েছিলেন, তিনি প্রোস্টেট ক্যানসারে ভুগছেন। এরপর শুরু হয় তার চিকিৎসা। সম্প্রতি একটি ডাচ টেলিভিশনের টক শোতে জানান, তিনি এখন সুস্থ।

বিজ্ঞাপন

২০২২ বিশ্বকাপের পর থেকে কোচিংয়ের বাইরে আছেন গল। এর আগে, ৭৩ বছর বয়সি ফন গল নেদারল্যান্ডস জাতীয় দল, বার্সেলোনা ও আয়াক্সের কোচ ছিলেন। কোচিং করিয়েছেন বায়ার্ন মিউনিখ এবং ম্যানচেস্টার ইউনাইটেডেও।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন