বাংলাদেশ-শ্রীলংকা কলম্বো টেস্ট

বাংলাদেশের ধারহীন বোলিং, প্রথম সেশন শ্রীলঙ্কার

বাংলাদেশের ধারহীন বোলিং, প্রথম সেশন শ্রীলঙ্কার

কলম্বো টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশের ধারহীন বোলিংয়ের সামনে 'বাজবল' স্টাইলে ব্যাট চালিয়ে কোনো উইকেট না হারিয়ে ৮৩ রান তুলো লাঞ্চ বিরতিতে গেছে লঙ্কানরা। পাথুম নিশাঙ্কা ৪২ ও লাহিরু উদারা ৪০ রানে অপরাজিত আছেন।

এর আগে দ্বিতীয় দিনের শুরুতেই প্রথম ইনিংসে গুটিয়ে যায় বাংলাদেশ। আগের দিনের ২২০ রানের সঙ্গে মাত্র ২৭ রান যোগ করতেই অলআউট হয় নাজমুল হোসেন শান্তর দল। সবশেষ ব্যাটার হিসেবে আউট হন ৩৩ রান করা তাইজুল।

প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২৪৭ রানের জবাব দিতে নেমে বেশ ভালো শুরু করে শ্রীলঙ্কা। বাংলাদেশের এলোমেলো বোলিংয়ের সুযোগ নিয়ে মাত্র ৯ ওভারেই উদ্বোধনী জুটিতে পঞ্চাশ করে ফেলে তারা।

এই সংস্করণে ১৯ ইনিংস পর প্রথম উইকেটে পঞ্চাশ রানের জুটি পেল শ্রীলঙ্কা। সবশেষ গত বছরের মার্চে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৯৬ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন দিমুথ কারুনারাত্নে ও নিশান মাদুশকা।

বাংলাদেশের বোলাররা ছিলেন বেশ খরুচে। তাতে শ্রীলঙ্কা প্রথম ৯ ওভারে মেরেছে মোট ৯টি চার। নিজের প্রথম দুই ওভারে ২০ রান খরচ করেছেন নাহিদ রানা। ইবাদত হোসেন চৌধুরির ৩ ওভারে খরচ ১৭ রান

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন