অনেকটাই অপ্রত্যাশিতভাবে ওয়ানডে অধিনায়কত্বের ব্যাটল চেঞ্জ করেছে বিসিবি। নাজমুল হোসেন শান্তর জায়গায় মেহেদি হাসান মিরাজের কাঁধে উঠেছে দায়িত্ব। আগামী এক বছরের জন্য এই দায়িত্ব পালন করবেন তিনি।
দায়িত্ব নিয়ে আজ শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে আসেন মেহেদি হাসান মিরাজ। আসন্ন শ্রীলঙ্কা সিরিজ দিয়ে শুরু হবে তার অধিনায়কত্বের যাত্রা।
মিরাজ এ সময়ে নিজের লক্ষ্যের কথা জানিয়ে বলেন, 'ক্যাপ্টেন ম্যাটার করে না। আমাদের টিম হয়ে খেলাটা ইম্পরর্ট্যান্ট। আমাদের এখন সময় এসেছে ওডিআই টিমটা দাঁড় করানোর। ১ বছরের ভেতর সবকিছু সেট করতে হবে।'
পূর্ণ অধিনায়ক হিসেবে প্রথমবার দায়িত্ব পাওয়া মিরাজ এর আগেও দলকে নেতৃত্ব দিয়েছেন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে চার ম্যাচে দলকে নেতৃত্ব দেন তিনি। ফলে দল সম্পর্কে ভালোই জানা আছে তার। দলের উপর রাখছেন আস্থা।
দলের ওপর আস্থার কথা জানিয়ে এরপর মিরাজ বলেন, 'আমি এই দলের ওপর পূর্ণ বিশ্বাস রাখি। আমাদের দলে প্রতিভার কোনো ঘাটতি নেই। আমরা সাহসী ক্রিকেট খেলতে চাই, আত্মবিশ্বাস নিয়ে খেলতে চাই। ইনশাআল্লাহ, আমরা দেশের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করব।'
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

