দারুণ ব্যাটিং করে যাচ্ছিলেন পারভেজ হোসেন ইমন। দিচ্ছিলেন ফিফটির আভাস। কিন্তু মহেশ থিকশানা সেটা আর হতে দেননি। ব্যক্তিগত ৩৮ রানে দাসুন শানাকার হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন এ তরুণ ওপেনার। তবে হতাশ করেছেন অধিনায়ক লিটন দাস। তার ব্যাট থেকে এসেছে মাত্র ৬ রান। তার দলীয় স্কোরে ১৬ রান যোগ করে ফিরে গেছেন তানজিদ হাসান তামিম। ১০ রান নিয়ে বিদায় নিয়েছেন তাওহিদ হৃদয়ও। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৮৯ রান।
তার আগে পাল্লেকেলেতে প্রথম টি-টোয়েন্টিতে টস ভাগ্য সহায় হয়েছে চারিথ আসালঙ্কার। টসে জিতেই বোলিং বেছে নিয়েছেন শ্রীলঙ্কা অধিনায়ক। তাই শুরুতে ব্যাটিং করছে বাংলাদেশ দল।
বাংলাদেশ সবশেষ টি-টোয়েন্টি খেলেছে পাকিস্তানের বিপক্ষে। সেই ম্যাচের একাদশ থেকে বাদ ছিটকে গেছেন জাকের আলী, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। তাদের বদলে একাদশে জায়গা করে নিয়েছেন মোহাম্মদ নাঈম, সাইফউদ্দিন ও তাসকিন আহমেদ।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নাঈম, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্ডো, চারিথ আসালঙ্কা, দাসুন শানাকা, চামিকা করুনারত্নে, জেফরি ভ্যান্ডারসে, মহিশ তিকসানা, নুয়ান তুষারা ও বিনুরা ফার্নান্ডো।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

