লিগ ওয়ানের সাতবারের চ্যাম্পিয়ন অলিম্পিক লিও। তবে আগামী মৌসুম থেকে তাদেরকে আর লিগ ওয়ানে দেখা যাবে না। আর্থিক দুরাবস্থার কারণে ক্লাবটিকে দ্বিতীয় স্তরে নামিয়ে দিয়েছে ফরাসি পেশাদার লিগ কর্তৃপক্ষ (এলএফপি)। অবশ্য এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে অলিম্পিক লিও।
ফরাসি পেশাদার ফুটবল ক্লাবগুলোর হিসাব তদারককারী সংস্থা দা ন্যাশনাল ডিরেক্টরেট অব ম্যানেজমেন্ট কন্ট্রোল (ডিএনসিজি) গত নভেম্বরে লিওর সাময়িকভাবে অবনমনের কথা জানিয়েছিল। তখন জানুয়ারির দলবদলের উইন্ডোতে কোনো খেলোয়াড় দলে টানার ওপর নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছিল ক্লাবটিকে।
লিওর মালিক মার্কিন ব্যবসায়ী জন টেক্সটর। তারা ক্লাবের কথা বিবেচনা করে ডিএনজিসির সঙ্গে সাক্ষাৎ করেন। কিন্তু কোনোভাবেই বুঝাতে পারেননি। তাদের দাবি, ক্লাবের আর্থিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। তবে সেটা মানেনি তিএনজিসি। ফলে শাস্তি প্রত্যাহার করা হয়নি।
লিওর ৭৭ শতাংশ শেয়ারের মালিক জন টেক্সটরের ঈগল ফুটবল গ্রুপ। গত অক্টোবরে তারা জানিয়েছিল, ক্লাবের ঋণের পরিমাণ ৪২ কোটি ২০ লাখ পাউন্ড।
২০০২ থেকে ২০০৮ পর্যন্ত টানা সাতটি লিগ শিরোপা জিতেছিল লিও। এই সময়ে দুইবার চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে খেলেছিল তারা। এবারের লিগ ওয়ানে ষষ্ঠ হয়ে আগামী মৌসুমের ইউরোপা লিগে খেলা নিশ্চিত করে লিওঁ যদি তাদের শাস্তির সিদ্ধান্ত বহাল থাকে, তবে তাদের জায়গায় নতুন মৌসুমে লিগ ওয়ানে খেলবে রাস।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

