ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ডে কিংবদন্তি সুনীল গাভাস্কারকে পেছনে ফেলে তার কাছ থেকেই উপহার পেলেন শুভমান গিল।
৯ ইনিংসে ৭৩৩ রান করা গাভাস্কারকে পেছনে ফেলে গিলের রান এখন ৭৫৩। রেকর্ড কেড়ে নেওয়ার দিনে গিলকে নিজের সিগনেচারযুক্ত একটা ক্যাপ ও টি-শার্ট তুলে দিয়েছেন গাভাস্কার। কিংবদন্তি ক্রিকেটার জানিয়েছেন, এই উপহার খুব কম লোককেই দেন তিনি।
বিজ্ঞাপন
উপহার দিতে দিতে তিনি বলেন, ‘তুমি আমাকে টপকে গেছো, এজন্য তোমার জন্য ছোট্ট এক উপহার এনেছি। এটা SG লেখা-আমার নামে বানানো হয়েছিল। এখন তোমার। জানি না তোমার ফিট হবে কি না, তবে এটা আমার স্বাক্ষরসহ একটি ক্যাপ, যা খুব কম লোককেই দেই।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

