বিসিবি সভাপতির পদ থেকে তাকে সরাতে সরকারি হস্তক্ষেপ হয়েছে- আইসিসির কাছে এমন অভিযোগ করার সুযোগ আছে ফারুক আহমেদের সামনে। তবে সেই পথে হাঁটতে চান না তিনি। আনুষ্ঠানিকভাবে আইসিসিতে কোনো অভিযোগ করবেন না তিনি বলে জানিয়েছেন।
ফারুক আহমেদ বলেন, ‘আমি মনে করি, এনএসসির মাধ্যমে হলেও, এনএসসির পরিচালক হয়ে আসার পরও আমি বিসিবির নির্বাচিত সভাপতি ছিলাম। তবে আমার এই ব্যাপারে নিজে অ্যাপ্লিকেশন করে, কোনো ধরনের নিষেধাজ্ঞা আনার চিন্তা নেই। এটা যদি বাংলাদেশ ক্রিকেটে নিষিদ্ধ হয় তাহলে সেটা আমার জন্য সুখকর কিছু হবে না।'
'আমি চাই বাংলাদেশের ক্রিকেট সামনে এগিয়ে যাক।’ এ ছাড়া তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গঠনতন্ত্র মোতাবেক হয়নি জানিয়ে অসন্তোষ প্রকাশ করে ফারুক বলেন, ‘যেভাবে অপসারিত হয়েছি, সেটা অপছন্দ মানে ঠিক হয়নি আরকি। এই অনাস্থাটা আসলে কোনো গঠনতন্ত্র মোতাবেক হয়নি।’- আরো যোগ করেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

