চতুর্থ ম্যাচ হেরে নেপালের কাছে কাবাডি সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ নারী দল। তাই পঞ্চম তথা শেষ ম্যাচটি ছিল কেবলমাত্র নিয়মরক্ষার। সেই ম্যাচে স্বাগতিকদের ২৮-২৩ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ।
জিতলেও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথমার্ধে ৭ পয়েন্টে পিছিয়ে ছিল তারা। এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ হাসি হাসে শ্রাবণী, বৃষ্টিরা। ৩-২ ব্যবধানে পিছিয়ে থেকে পাঁচ ম্যাচের সিরিজ শেষ করল তারা।
এই সিরিজে ধারাবাহিক উন্নতি করেছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে নেপাল জয় পায় ৪১-১৮ পয়েন্টে। দ্বিতীয় ম্যাচ ২৯-২২ পয়েন্টে জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর তৃতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশ জয় পায় ২৬-২৩ পয়েন্টে। চতুর্থ ম্যাচেও নেপালের সাথে সমান তালে খেলেছে বাংলাদেশ। কিন্তু ২১-১৭ পয়েন্টে হেরে যায় দলটি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

