শেষদিনের লক্ষ্য ‘ভালো’ সংগ্রহ

শেষদিনের লক্ষ্য ‘ভালো’ সংগ্রহ

গলে চতুর্থ দিন শেষে বাংলাদেশের লিড ১৮৭ রান। ১৭৭ রান দিয়ে চতুর্থ দিন শেষ করা বাংলাদেশের লক্ষ্য শ্রীলঙ্কাকে ভালো লক্ষ্য দেওয়া। গতকাল চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানান স্পিনার নাঈম হাসান।

গতকাল ৩ উইকেটে ১৭৭ রান তুলে দিন শেষ করে বাংলাদেশ। চতুর্থ দিন শেষে উইকেটে ব্যাটাররা পাচ্ছেন দারুণ সুবিধা। ফলে পঞ্চম দিনের শুরুতে লক্ষ্য থাকবে লঙ্কানদের ভালো টোটাল উপহার দেওয়া।

এই নিয়ে নাঈম বলেন, ‘উইকেট স্টিল এখনও ভালো আছে। ফাইভ ডের উইকেট কেমন হবে সেটা সবাই জানে। ক্র‍্যাক হচ্ছে উইকেটে। তো ওই হেল্পটা নেওয়ার চেষ্টা করব। টোটাল যাই হবে, যেটা আমাদের দলের দরকার হবে, যত ভালো টোটাল দিতে পারি, তত আমাদের জন্য ভালো।’

এইদিকে ক্যারিয়ারে চতুর্থ ও বিদেশের মাটিতে প্রথমবার ফাইফারের দেখা পেয়েছেন নাঈম হাসান। এ নিয়ে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। থ্যাংকস টু আল্লাহ। আল্লাহ এই রকম একটা অপরচুনিটি দিলো। আমি খুব ভালোভাবে কাজে লাগাইতে পারছি আলহামদুলিল্লাহ।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন