ট্রান্সফার ফির রেকর্ড গড়ে স্টুটগার্ট থেকে ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেডে নাম লেখালেন জার্মান ফরোয়ার্ড নিক ভল্টামাডা। প্রিমিয়ার লিগের দলটি এক বিবৃতিতে ভলতামাডাকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে।
বিবৃতিতে চুক্তির নির্দিষ্ট মেয়াদ কিংবা ট্রান্সফার ফি উল্লেখ করা হয়নি। তবে ব্রিটিশ গণমাধ্যমের খবর, ছয় বছরের চুক্তিতে ছয় কোটি ৯০ লাখ পাউন্ডে যোগ দিয়েছেন জার্মান তারকা। যা নিউক্যাসলের ইতিহাসে রেকর্ড। এর আগে, ইসাককে কিনতে নিউক্যাসলের খরচ হয় সর্বোচ্চ ছয় কোটি ৩০ লাখ পাউন্ড।
ভার্ডার ব্রেমেনের একাডেমিতে বেড়ে ওঠা ভল্টামাডা ক্লাবটির মূল দলে সুযোগ পান ২০২০ সালে। ১৭ বছর বয়সে মাঠে নেমে বুন্ডেসলিগায় দলটির সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়ে যান তিনি। গত বছর তিনি যোগ দেন স্টুটগার্টে। দলটির হয়ে মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩ ম্যাচে গোল করেন ১৭টি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

