ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যামের শিরোপা জয়ের স্বপ্ন দেখেছিলেন টমি ফ্লিটউড। কিন্তু দুর্ভাগ্য! ইংল্যান্ডের এই গলফারের সেই স্বপ্ন গুঁড়িয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের কিগান ব্রাডলি। মাত্র এক শটের ব্যবধানে ফ্লিটউডের হৃদয় ভেঙে ট্রাভেলার্স চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নিয়েছেন ব্রাডলি।
কানেক্টিকাটে শেষের তিন হোলে ফেলার আগেও দুই শটে এগিয়ে ছিলেন ফ্লিটউড। আর এক শট এগিয়ে থেকে খেলতে যান শেষ হোলে। ১৮তম হোলে তার টি শট হয়েছিল দারুণ। ছয় ফুট দূরে থেকেও খেলা শেষ করতে লেগে যায় তার তিন শট। টিপিসি রিভার হাইল্যান্ডস কোর্সে এই পারফরম্যান্সটাই ৩৪ বছরের ফ্লিটউডকে হতাশ করে।
সব মিলিয়ে পারের চেয়ে ১৫ শট কম খেলে শ্রেষ্ঠত্বের মুকুট নিজের করে নিয়ে ব্রাডলি প্রাইজমানি হিসেবে পেয়েছেন দুই কোটি ডলার। আর পারের চেয়ে ১৪ শট কম খেলে রানার্সআপ হয়েছেন ফ্লিটউড।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

